বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
Bidhi dagar akhi
প্রেম ও প্রকৃতি
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে
কি আমারি পানে ভুলে পড়িবে না॥
দুটি অতুল
পদতল রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল,
মাটির ’পরে তার করুণা মাটি হল–সে পদ মোর পথে চলিবে না?।
তব কণ্ঠ-’পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিল মধুধারা।
যদি ও মুখ মনোরম
শ্রবণে রাখি মম
নীরবে অতিধীরে ভ্রমরগীতিসম
দু কথা বল যদি ‘প্রিয়’ বা ‘প্রিয়তম’ তাহে তো কণা
মধু ফুরাবে না।
হাসিতে সুধানদী উছলে নিরবধি,
নয়নে ভরি উঠে অমৃতমহোদধি–
এত সুধা কেন সৃজিল বিধি, যদি আমারি
তৃষাটুকু পূরাবে না॥ প্রতিবর্ণীকরণ
Bidhi daagoro aankhi jodi diyechhilo Se ki aamari paane bhule poribe na. Duti atulo padotalo raatulo shatodalo Jaani na kee laagiya paroshe dharatalo, Maatir pore taar koruna maati holo - se pado mor pathe cholibe na ? Tabo kantho-pore hoye dishahara Bidhi anek dhelechhilo modhudhara. Jodi o mukh monoramo shrobane raakhi mamo Neerabe oti dheere bhromarogeetisamo Du katha balo jodi 'Priyo' ba 'Priyotamo', taahe to kana modhu phurabe na. Haasite sudhanodi uchhale nirabadhi, Nayone bhori utthe amritomahodadhi - Eto sudha keno srijilo bidhi, jodi aamari trishatuku purabe na.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 57(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- ভৈরবী
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 51
- স্বরলিপি
- অজানা
- রচনাকাল
- 1897(১৩০৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?