বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে
Biswarajaloye biswabina
আনুষ্ঠানিক
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে। স্থলে জলে নভতলে বনে উপবনে নদীনদে গিরি-গুহা-পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা। নববসন্তে নব আনন্দ–উৎসব নব– অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে ; শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে ; পিককূজন পুষ্পবনে বিজনে। তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে কলগীত সুললিত বাজে। তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা। দিকে দিকে তব বাণী–নব নব তব গাথা–অবিরল রসধারা॥
প্রতিবর্ণীকরণ
Bishworaajalaye bishwobeena baajichhe. Sthale jale nabhotale bone upobone Nodinade giri-guha-paarabare Nityo jaage saros songitomodhurima, Nityo nrityorasobhongima. Nabo basonte nabo aanondo, utsabo nabo. Oti monjulo, oti monjulo, shuni monjulo gunjano kunje - Shuni re shuni marmaro pallabopunje, Pikokujanopuspobone bijane, Tabo snigdhosushobhano lochanolobhano shyamosabhatalomaajhe Kalogito sulolito baaje. Tomar nishwasosukhoparoshe uchchhaasoharoshe Pallobito, monjorito, gunjorito, ullosito sundaro dhara. Dike dike tabo baani - nabo nabo tabo gaatha - abirolo rasodhaara.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- আনুষ্ঠানিক · 19(আনুষ্ঠানিক)
- তাল
- তাল ফের্ত
- প্রকাশিত
- তত্ববোধিনি পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 55
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1895(১৩০২)
এখনও কোনো অনুবাদ নেই।