বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই
Bashori bajate chahi
প্রেম
বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই। বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ, মথুরার উপবন কুসুমে সাজিল ওই॥ বিকচ বকুলফুল দেখে যে হতেছে ভুল, কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায়। এ নহে কি বৃন্দাবন, কোথা সেই চন্দ্রানন, ওই কি নূপুরধ্বনি বনপথে শুনা যায়। একা আছি বনে বসি, পীত ধড়া পড়ে খসি, সোঙরি সে মুখশশী পরান মজিল সই॥ একবার রাধে রাধে ডাক্ বাঁশি মনোসাধে– আজি এ মধুর চাঁদে মধুর যামিনী ভায়। কোথা সে বিধুরা বালা– মলিনমালতীমালা, হৃদয়ে বিরহজ্বালা, এ নিশি পোহায় হায়। কবি যে হল আকুল, একি রে বিধির ভুল, মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই॥
প্রতিবর্ণীকরণ
Bnaashori baajete chaahi, bnaashori baajilo koi. Bihorichhe somiram, kuhorichhe pikogon, Mathurar upoban kusume saajilo oi. Bikacho bokulphul dekhe je hotechhe bhul, Kothakar olikul gunjare kothay E nahe ki brindaban, kotha sei chandranan, Oi ki nupurdhwoni, bonopathe shuna jaay. Eka esechhi bone bosi, pito dhara pare khosi, Songori je mukhoshashi paran mojilo soi. Ekbar raadhe raadhe daak bnaashi monosaadhe - Aaji e modhur chnaade modhur jaamini bhaay. Kotha se bidhura baala - molinmaalotimaala, Hridaye birahojwaala, e nishi pohay haay. Kobi je holo aakul, eki re bidhir bhul, Mothuray keno phul phutechhe aaji lo soi.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 305(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- সিন্ধু কফ়ি
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- কোরি ও কোমল
- স্বরবিতান খণ্ড
- 10
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- January 1884(মাঘ ১২৯০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?