বল্, গোলাপ, মোরে বল্
Bol golap more
প্রেম
বল্, গোলাপ, মোরে বল্, তুই ফুটিবি, সখী, কবে। ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস, বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাহিছে মধুরবে– তুই ফুটিবি, সখী, কবে॥ প্রাতে পড়েছে শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়, কাছে ফুলবালা সারি সারি– দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়। বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে, কচি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি– তারা শুধাইছে মিলি সবে, তুই ফুটিবি, সখী, কবে॥
প্রতিবর্ণীকরণ
Bal, golap, more bal, Tui phutibi, sokhee, kabe. Phul phutechhe chaari paash, chnaad haasichhe sudhahas, Baayuphelichhe mridu shwaas, paakhi gaaichhe modhurabe - Tui phutibi, sokhee, kabe. Praate porechhe, shishirokana, saanjhe bohichhe dokhina baay, Kaachhe phulobaala saari saari - Dure paatar aarale saanjher taara mukhokhani dekhite chaay. Baayu dur hote aasiyachhe, jato bhromar phirichhe kaachhe, Kochi kisholayguli royechhe nayon tuli - Taara shudhaiche mili sabe, Tui phutibi, sokhee, kabe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 394(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- পিলু
- তাল
- খেম্ত
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 20
- স্বরলিপি
- Protibha Debi
- রচনাকাল
- 1882(১২৮৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?