বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি
Bone jodi phutlo
প্রেম
বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই
পাখি।
কোন্ সুদূরের আকাশ হতে আনব
তারে ডাকি॥
হাওয়ায় হাওয়ায় মাতন
জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো–
এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি॥
উদাস-করা
হৃদয়-হরা না জানি কোন্ ডাকে
সাগর-পারের বনের
ধারে কে ভুলালো তাকে।
আমার হেথায় ফাগুন
বৃথায় বারে বারে ডাকে যে তায় গো–
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন সে দেয় ফাঁকি॥ প্রতিবর্ণীকরণ
Bone jodi phulto kusum nei keno sei paakhi. Kon sudurer aakash hote aanbo taare daaki. Haaway haaway maaton jaage, paatay paatay naachon laage go - Emon modhur gaaner belay sei sudhu roy baaki. Udaas-kora hriday-hora na jaani kon daake Saagorpaarer boner dhaare ke bhulaalo taake. Aamar heyay phaagun brithay baare baare daake je taai go - Emon raater byakul byathay keno se dey phnaaki.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 255(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- কীর্তন
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩০
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।