বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে
Bristisheser hawa
প্রকৃতি
বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে
গুঞ্জরিয়া কেন বেড়ায় ও
যে বুকের শিরে শিরে॥
অলখ তারে বাঁধা অচিন বীণা ধরার বক্ষে রহে নিত্য লীনা– এই হাওয়া
কত যুগের কত মনের কথা বাজায় ফিরে ফিরে॥
ঋতুর পরে ঋতু ফিরে আসে বসুন্ধরার কূলে
চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে ফুলের পরে ফুলে।
গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে– এই হাওয়া
ধরার কন্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে॥ প্রতিবর্ণীকরণ
Brishtishesher haawa kiser khnoje boichhe dhire dhire. Gunjoriya keno beray o je buker shire shire. Alakh taare bnaadha achin bina dharar bokhhe rohi nityo lina - ei haawa Kato juger kato moner katha baajay phire phire. Ritur paare ritu phire aase bosundharar kule Chihno pare boner ghaase ghaase phuler pore phule. Gaaner pore gaane taari saathe kato surer kato je haar gnaathe - ei haawa Dharar kaantthe baanir baronmaalay saajay ghire ghire.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 76(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- Pilu-Khambaj
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- স্বরবিতান খণ্ড
- 15 (Nabageetika 2)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1922(১৩২৯)
এখনও কোনো অনুবাদ নেই।