Songs / Prakriti

বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে

Bristisheser hawa

Prakriti
বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে  বইছে ধীরে ধীরে

    গুঞ্জরিয়া কেন বেড়ায় ও
যে  বুকের শিরে শিরে॥

অলখ তারে বাঁধা অচিন বীণা  ধরার বক্ষে রহে নিত্য লীনা– এই হাওয়া

কত যুগের কত মনের কথা  বাজায় ফিরে ফিরে॥

ঋতুর পরে ঋতু ফিরে আসে  বসুন্ধরার কূলে

চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে  ফুলের পরে ফুলে।

গানের পরে গানে তারি সাথে  কত সুরের কত যে হার গাঁথে– এই হাওয়া

ধরার কন্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে॥

Transliteration

Brishtishesher haawa kiser khnoje boichhe dhire dhire.
Gunjoriya keno beray o je buker shire shire.
Alakh taare bnaadha achin bina dharar bokhhe rohi nityo lina -  ei haawa
Kato juger kato moner katha  baajay phire phire.
Ritur paare  ritu phire aase bosundharar kule
Chihno pare boner ghaase ghaase phuler pore phule.
Gaaner pore gaane taari saathe kato surer kato je haar gnaathe -  ei haawa
Dharar kaantthe baanir baronmaalay saajay ghire ghire.