ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো
Byartho praner aborjona
স্বদেশ
ব্যর্থ
প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।
একলা রাতের
অন্ধকারে আমি চাই পথের
আলো॥
দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,
বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু—
পালায় ছুটে
সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো॥
নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি—
দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি।
ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,
ভাব্ নাতে মোর লাগিয়ে
দিলে ঝড়ের হাওয়া
বজ্রশিখায় এক পলকে
মিলিয়ে দিলে সাদা কালো॥ প্রতিবর্ণীকরণ
Byartho praaner aborjona puriye phele aagun jwaalo. Ekla raater andhokare aami chaai pather aalo. Dundubhite holo re kaar aaghat shuru, Buker modhye utthlo beje guruguru - Paalay chhute suptiraater swapne-dekha mondo bhaalo. Niruddesher pothik aamay daak dile ki - Dekhte tomay na jodi paai naaiba dekhi. Bhitor theke ghuchiye dile chaawa paawa, Bhaabnate more laagiye dile jhorer haawa, Bajroshikhaye ek paloke miliye dile sada kaalo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 42(স্বদেশ)
- রাগ
- বাউল-সুর
- তাল
- দাদরা
- সংকলন
- বাঁশরী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৬
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদারঅনাদিকুমার দস্তিদার১৯০৩–১৯৭৪সংগীতশিল্পী ও শিক্ষক; রবীন্দ্রসংগীতের অন্যতম প্রচারক।
- রচনাকাল
- 1933(১৩৪০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।