গান / শ্যামা

চমকিবে ফাগুনের পবনে,

Chamakibe phaguner

শ্যামা শ্যামা থেকে · দৃশ্য 2
চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রবণে,
চিত্ত আকুল হবে অনুখন
অকারণ ।
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব—
বাঁধনবিহীন সেই যে বাঁধন
অকারণ ॥