চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি॥
ছিল তো শেফালিকা তোমারি-লিপি-লিখা,
তারে যে তৃণতলে আজিকে লীন দেখি॥
কাশের শিখা যত কাঁপিছে থরথরি,
মলিন মালতী যে পড়িছে ঝরি ঝরি।
তোমার যে আলোকে অমৃত দিত চোখে
স্মরণ তারো কি গো মরণে যাবে ঠেকি॥
প্রতিবর্ণীকরণ
Charonorekha tabo je pathe dile lekhi
Chinho aaji taari aaponi ghuchale ki.
Chhilo to shephalika tomari-lipi-likha,
Taare je trinotale aajike leen dekhi.
Kaasher shikha jato knaapichhe tharothari,
Molino maaloti je porichhe jhari jhari.
Tomar je aaloke amrito ditoa chokhe
Smaran taaro ki go marone jaabe theki.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1927(১৩৩৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।