ছিন্ন পাতার সাজাই তরণী
Chhinno patar sajai
পূজা
৫৮০
ছিন্ন পাতার
সাজাই তরণী, একা একা করি খেলা–
আন্মনা যেন
দিক্বালিকার ভাসানো মেঘের ভেলা॥
যেমন হেলায় অলস ছন্দে
কোন্ খেয়ালির কোন্ আনন্দে
সকালে-ধরানো আমের
মুকুল ঝরানো বিকালবেলা॥
যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায়
দিনশেষে,
তার হাতে দিই আমার
ছন্দ–কোথা যায় কে জানে সে।
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো
জেনো মোর সকলই হারায়,
চিরদিন আমি পথের
নেশায় পাথেয় করেছি হেলা॥ প্রতিবর্ণীকরণ
Chhinno paatar saajai taroni, eka eka kori khela - Aanmona jeno dikbaalikar bhaashano megher bhela. Jemon helay alosho chhande kon kheyalir kon aanonde Sakale-dharano aamer mukul jharano bikaalbela. Je baatas ney phuler gandho, bhule jaay dinosheshe, Taar haate di-i aamar chhando - kotha jaay ke jaane se. Lokkhobihin srotero dhaaray jeno jeno mor sokoli haaray, Chirodin aami pather neshaay paatheo korechhi hela.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 580(পূজা)
- উপ-পর্যায়
- পোথ
- রাগ
- ঝিঁঝিট
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদারঅনাদিকুমার দস্তিদার১৯০৩–১৯৭৪সংগীতশিল্পী ও শিক্ষক; রবীন্দ্রসংগীতের অন্যতম প্রচারক।
- রচনাকাল
- 5 March 1927(২১ ফাল্গুন ১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।