চিত্ত পিপাসিত রে
Chitto pipasito re
প্রেম
১
চিত্ত পিপাসিত রে
গীতসুধার তরে॥
তাপিত শুষ্কলতা বর্ষণ
যাচে যথা
কাতর অন্তর মোর লুন্ঠিত ধূলি-’পরে
গীতসুধার তরে॥
আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃষা,
আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর-সমান
গীতসুধার তরে।
চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে,
অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরে
গীতসুধার তরে॥ প্রতিবর্ণীকরণ
Chitto pipasito re Gitosudhar tare. Taapita shuskolata barshan jaache jatha Kaatar antar mor luntthito dhuli pare Gitosudhar tare. Aaji basontonisha, aaji anonto trisha Aaji e jaagrato praan trishito chakor-saman Gitosudhar tare. Chandro atandro nabhe jaagiche supto bhabe, Antar baahir aaji knaade udaes sware Gitosudhar tare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 1(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- খাম্বাজ
- তাল
- ঝাঁপতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১০
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1895(১৩০২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।