দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া
Dewa newa phiriye deoa
পূজা
৩৪৬ দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়– জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায়?। যখন তোমার গানে আমি জাগি আকাশে চাই তোমার লাগি, আবার একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায়॥ ওগো, তোমার সোনার আলোর ধারা, তার ধারি ধার– আমার কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার। আমার শরৎরাতের শেফালিবন সৌরভেতে মাতে যখন তখন পালটা সে তান লাগে তব শ্রাবণ-রাতের প্রেম-বরিষায়॥
প্রতিবর্ণীকরণ
Dewa newa phiriye-dewa tomay aamay - Janam janam ei cholechhe, maron kobhu taare thaamay ? Jakhon tomar gaane aami jaagi aakashe chaai tomar laagi, Aabar ektarate aamar gaane maatir paane tomay naamay. Ogo, tomar sonar aalor dhaara, taar dhaari dhaar - Aamaar kaalo maatir phul phutiye shodh kori taar. Aamar sharotraater shephalibon sourabhete maate jakhon Takhon paalta se taan laage tabo shraabon raater prem-borishay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 346(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- রাগ
- কাফি
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৪ (নবগীতিকা) / ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।