ধনে জনে আছি জড়ায়ে হায়
Dhane jane achhi
পূজা
ধনে জনে আছি জড়ায়ে হায়,
তবু জানো মন তোমারে চায়॥
অন্তরে আছ অন্তর্যামী,
আমা চেয়ে আমায় জানিছ স্বামী–
সব সুখে দুখে ভুলে থাকায়
জানো মম মন তোমারে চায়॥
ছাড়িতে পারি নি অহঙ্কারে,
ঘুরে মরি শিরে বহিয়া তারে,
ছাড়িতে পারিলে বাঁচি যে হায়–
তুমি জানো মন তোমারে চায়।
যা আছে আমার সকলই কবে
নিজ হাতে তুমি তুলিয়া লবে–
সব ছেড়ে সব পাব তোমায়।
মনে মনে মন তোমারে চায়॥ প্রতিবর্ণীকরণ
Dhane jane aachhi jaraye haay, Tobu jaano mon tomare chaay. Antare aachho antarjami, Aama cheye aamay jaanichho swaami - Sab sukhe dukhe bhule thaakay Jaano mamo mon tomare chaay. Chhaarite paari ni ahankare, Ghure mori shire bohiya taare, Chhaarite paarile bnaachi je haay - Tumi jaano mon tomare chaay. Jaa aachhe aamar sakoli kabe Nijo haate tumi tuliya lobe - Sob chhere sob paabo tomay. Mone mone mon tomare chaay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 118(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- সাহানা
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতাঞ্জলি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৭
- স্বরলিপি
- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়১৮৮৬–১৯৭২বিষ্ণুপুর ঘরানার সংগীতজ্ঞ, ‘সংগীতরত্নাকর’ উপাধিতে খ্যাত; রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার।Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0 / ভীমরাও শাস্ত্রী - রচনাকাল
- 31 August 1909(১৫ ভাদ্র ১৩১৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।