ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে
Dharani dure cheye
প্রকৃতি
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে॥ আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি, মুখে চায় কোন্ অতিথি আকাশের নবীন মেঘে॥ ঘিরেছিস মাথায় বসন কদমের কুসুম-ডোরে, সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল পরে। তোমার ওই বক্ষতলে নবশ্যাম দূর্বাদলে আলোকের ঝলক ঝলে পরানের পুলক-বেগে॥
প্রতিবর্ণীকরণ
Dharoni, dure cheye keno aaj aachhis jege Jeno kaar uttoriyer paroser haros lege. Aaji kaar milanogiti dhwonichhe kaanonbithi, Mukhe chaay kon otithi aakaser nobino meghe. Ghirechhis maathay bason kadomer kusumodore, Sejechhis nayonpaate nilimaar kajol pore. Tomar oi bokkhotale naboshyam durbadale Aaloker jhalok jhale paraner pulakbege.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 102(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- দেশ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩০
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।