ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,
Dhwanilo ahwan modhur
পূজা
৩০৩
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,
দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে॥
হেরো গো
অন্তরে অরূপসুন্দরে, নিখিল সংসারে পরমবন্ধুরে,
এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে॥
কলুষ কল্মষ
বিরোধ বিদ্বেষ হউক নির্মল, হউক নি:শেষ–
চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে।
স্বর
তরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম–
মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে॥ প্রতিবর্ণীকরণ
Dhwonilo aahwano modhuro gombhiro probhaato-ambaro-maajhe, Dike digantare bhubanomondire shaantisangeeto baaje. Hero go antore aruposundare nikhilo sangsaare paromobondhure, Eso aanondito milano-angone shobhano mongalo saaje. Kolusho kalmaso birodho bidwesho houk nirmolo houk nihshesho - Chitte hok jato bighno apogato nityo kolyanokaaje. Swaro tarongiya gaao bihangamo, purboposhchimobondhusangamo - Moitribandhanopunyomontro pobitro bishwosamaje.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 303(পূজা)
- উপ-পর্যায়
- উত্সব
- রাগ
- ভৈরব
- তাল
- তেওরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 13
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?