গান / পূজা

দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ

Dirgho jibanpoth

পূজা
২৫০

        দীর্ঘ  জীবনপথ, কত দুঃখতাপ,  কত শোকদহন–

            গেয়ে  চলি তবু তাঁর  করুণার গান॥

          খুলে  রেখেছেন  তাঁর    অমৃতভবনদ্বার–

          শ্রান্তি  ঘুচিবে, অশ্রু  মুছিবে, এ  পথের হবে  অবসান॥

          অনন্তের  পানে চাহি    আনন্দের গান  গাহি–

            ক্ষুদ্র  শোকতাপ নাহি  নাহি রে।

          অনন্ত  আলয় যার    কিসের ভাবনা  তার–

            নিমেষের  তুচ্ছ ভারে হব  না রে  ম্রিয়মাণ॥

প্রতিবর্ণীকরণ

Dirgho jibanopath, kato dukkhotaap, kato shokdahon -
Geye choli tobu tnaar korunar gaan.
Khule rekhechhen tnaar    amritobhabonodwaar -
Shraanti ghuchibe, oshru muchhibe, e pather hobe abosan.
Antarer paane chaahi     aanonder gaan gaahi -
Khudro shokotaap naahi naahi re.
Ananto aaloy jaar    kiser bhaabona taar -
Nimesher tuchhyo bhaare habo na re mriyoman.