দাঁড়াও, মাথা খাও, যেয়ো না সখা।
শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়–
কতদিন পরে আজি পেয়েছি দেখা॥
আর তো চাহি নে কিছু, কিছু না, কিছু না–
শুধু ওই মুখখানি জন্মশোধ দেখিব।
তাও কি হবে না গো, সখা গো!
শুধু একবার ফিরে চাও॥
প্রতিবর্ণীকরণ
Dnaarao, maatha khaao, jeyo na sakha.
Shudhu sakha, phire chaao, odhik kichhu noy -
Katodin pore aaji peyechhi dekha.
Aar to chaahine kichhu, kichhu na, kichhu na -
Shudhu oi mukhokhaani janmoshodh dekhibo.
Taao ki habe na go, sakha go !
Shudhu ekbar phire chaao.
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1885(১২৯২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।