দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
Dui hridoyer nodi
আনুষ্ঠানিক
৬
দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়॥
সম্মুখে রয়েছ তার তুমি প্রেমপারাবার,
তোমারি অনন্তহৃদে দুটিতে মিলিতে চায়॥
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
পথে বাধা শত শত, পাষাণ পর্বত কত,
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়॥
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে যেন গো আশ্রয় মিলে,
দুটি হৃদয়ের সুখ দুটি হৃদয়ের দুখ
দুটি হৃদয়ের আশা মিলায় তোমার পায়॥ প্রতিবর্ণীকরণ
Dui hridayer nodi ekotro mililo jodi Balo, debo, kaar paane aagrahe chhutiya jaay. Sammukhe royechhe taar tumi premopaarabar, Tomari anontohride dutite milate chaay. Sei ek aasha kori duijane miliyachhe, Sei ek lokkho dhori duijane choliyachhe. Pathe baadha shato shato, paashan parbat kato, Dui bale ek hoye bhaangiya phelibe taay. Abosheshe jibaner mahajatra phuraile Tomari sneher kole jeno ashray mile, Duti hridayer sukh duti hridayer dukh Duti hridayer aasha milay tomar paay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- আনুষ্ঠানিক · 6(আনুষ্ঠানিক)
- রাগ
- সাহানা
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 55
- স্বরলিপি
- নোত ক্নোব্ন
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।