দুখের বেশে এসেছ ব’লে
Dukher beshe esechho
পূজা
২৩০
দুখের বেশে এসেছ ব’লে তোমারে নাহি ডরিব হে।
যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় ক’রে ধরিব হে॥
আঁধারে মুখ ঢাকিলে, স্বামী, তোমারে তবু চিনিব আমি–
মরণরূপে আসিলে, প্রভু, চরণ ধরি মরিব হে।
যেমন করে দাও-না দেখা তোমারে নাহি ডরিব হে॥
নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে।
বাজিছে বুকে বাজুক তব কঠিন বাহু-বাঁধন হে।
তুমি যে আছ বক্ষে ধরে বেদনা তাহা জানাক মোরে–
চাব না কিছু, কব না কথা, চাহিয়া রব বদনে হে॥ প্রতিবর্ণীকরণ
Dukher beshe esechho bole tomare naahi doribo hey. Jekhane byatha tomare setha nibir kore dhoribo hey. Aandhare mukh dhaakile swaami, tomare tobu chinibo aami - Maronrupe aasile probhu, charon dhori moribo hey. Jemon kore daao-na dekha tomare naahi doribo hey. Nayone aaji jhorichhe jal, jhoruk jal nayone hey. Baajichhe buke baajuk tabo kotthin baahu-bnaadhone hey Tumi je aachho bokkhe dhore bedona taaha jaanak more - Chaabo na kichhu, kabo naa katha, chaahiya rabo badone hey.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 230(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- রাগ
- ইমন-কল্যাণ
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- খেয
- স্বরবিতান খণ্ড
- 25
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- January 1906(মাঘ ১৩১২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?