দূর রজনীর স্বপন লাগে
Dur rajanir swapan
বিচিত্র
দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে॥
হায় রে সে কাল হায় রে কখন চলে যায় রে
আজ এ কালের মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে॥
যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালো
সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো।
শুনিয়ে
শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে,
তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো।
আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি।
আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি।
হারায় নি তা হারায় নি, বৈতরণী পারায় নি–
নবীন চোখের
চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি॥ প্রতিবর্ণীকরণ
Dur rajonir swapon laage aaj nutaner haasite, Dur phaaguner bedan jaage aaj phaaguner bnaashite. Haay re se kaal haay re kakhon chole jaay re. Aaj e kaaler morichikay natun maayay bhaasite. Je mahakaal din phurale aamar kusum jharalo Sei tomari torun bhaale phuler maala poralo. Shuniye shesher katha se knaadiye chhilo hatashe, Tomar maajhe natun saaje shunyo aabar bharalo. Aamrao paal melechhilem, aamra tori beyechhi. Haaray ni ta haaray ni boitarani paarai ni - Nobin chokher chapal aaloy se kaal phire peyechhi.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 72(বিচিত্র)
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্থান
- শিল্লোন্গ
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 13 May 1927(৩০ বৈশাখ ১৩৩৪)
এখনও কোনো অনুবাদ নেই।