দূরের বন্ধু সুরের দূতীরে
Durer bondhu surer
প্রেম
দূরের বন্ধু সুরের দূতীরে
পাঠালো তোমার ঘরে।
মিলনবীণা যে হৃদয়ের মাঝে বাজে
তব অগোচরে॥
মনের কথাটি গোপনে
গোপনে বাতাসে বাতাসে ভেসে আসে মনে,
বনে উপবনে,
বকুলশাখার চঞ্চলতায় মর্মরে মর্মরে॥
পুষ্পমালার পরশপুলক পেয়েছ
বক্ষতলে,
রাখো তুমি তারে সিক্ত করিয়া
সুখের অশ্রুজলে।
ধরো সাহানাতে মিলনের
পালা, সাজাও যতনে বরণের ডালা–
মালতীর মালা, অঞ্চলে ঢেকে
কনকপ্রদীপ আনো আনো তার পথ-’পরে। প্রতিবর্ণীকরণ
Durer bondhu surer dutire paathalo tomar ghare. Milan bina je hridayer maajhe baaje tabo agochore. Moner kathati gopane gopane baatase baatase bhese aase mone, Bone upobane, bokulshaakhar chanchalotay marmare marmare. Pushpo maalar paroshpulak peyecho bokkhotale, Raakho tumi taare sikto koriya sukher oshrujale. Dharo saahanate milaner paala, saajao jatone baroner daala - Maalotir maala, anchale dheke kanakoprodip aano aano taar patho-pare.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 318(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- কলন্গর
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- শপ্মোচোন
- স্বরবিতান খণ্ড
- 54
- স্বরলিপি
- শন্তিদেব ঘোশ
- রচনাকাল
- 7 October 1934(২১ আশ্বিন ১৩৪১)
এখনও কোনো অনুবাদ নেই।