দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী
Dware keno dile nara
প্রেম
দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী! কার কাছে পাবে সাড়া ওগো মালিনী॥ তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা, আমার আঁধার ঘরে লেগেছে তালা। খুঁজে তো পাই নি পথ, দীপ জ্বালি নি॥ ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে দিনের শেষের সোনা ডোবে কালোতে। আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে, যখন দূরের আলো জ্বালে আকাশে অসীম পথের রাতি দীপশালিনী॥
প্রতিবর্ণীকরণ
Dwaare keno dile naara ogo maalini ! Kaar kaachhe paabe saara ogo maalini ! Tumi to tulechho phul, gnethechho maala, aamar aandhar ghare legechhe taala. Khnuje to paai ni path, deep jwaali ni. Oi dekho godhulir khin aalote Diner shesher sona dobe kaalote. Aandhar nibir hole aasiyo paashe, jakhon durer aalo jwaale aakashe Asim pather raati deeposhalini.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 346(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- Basant-Bahar
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 31
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1923(১৩৩০)
এখনও কোনো অনুবাদ নেই।