একি অন্ধকার এ ভারতভূমি
Eki andhokar
জাতীয় সঙ্গীত
একি অন্ধকার এ ভারতভূমি ! বুঝি, পিতা, তারে ছেডে গেছ তুমি । প্রতি পলে পলে ডুবে রসাতলে — কে তারে উদ্ধার করিবে ॥ চারি দিকে চাই, নাই হেরি গতি । নাই যে আশ্রয, অসহায অতি । আজি এ আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে । তুমি চাও পিতা, ঘুচাও এ দুখ । অভাগা দেশেরে হোযো না বিমুখ — নহিলে আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে । দেখো চেযে তব সহস্র সন্তান লাজে নতশির, ভযে কম্পমান, কাঁদছে সহিছে শত অপমান — লাজ মান আর থাকে না । হীনতা লযেছে মাথায তুলিযা, তোমারেও তাই গিযাছে ভুলিযা, দযাময ব'লে আকুলহৃদযে তোমারেও তারা ডাকে না । তুমি চাও পিতা, তুমি চাও চাও । এ হীনতা-পাপ এ দুঃখ ঘুচাও । ললাটের কলঙ্ক মুছাও মুছাও — নহিলে এ দেশ থাকে না । তুমি যবে ছিলে এ পুণ্যভবনে কী সৌরভসুধা বহিত পবনে, কী আনন্দগান উঠিত গগনে, কী প্রতিভাজ্যোতি ঝলিত । ভারত-অরণ্যে ঋষিদের গান অনন্তসদনে করিত প্রযাণ — তোমারে চাহিযা পুণ্যপথ দিযা সকলে মিলিযা চলিত । আজি কী হযেছে ! চাও পিতা, চাও । এ তাপ এ পাপ এ দুখ ঘুচাও । মোরা তো রযেছি তোমারি সন্তান যদিও হযেছে পতিত ॥
প্রতিবর্ণীকরণ
E ki andhokar e bhaarotbhumi ! Bujhi, pita, taare chhere gechho tumi. Proti pole pole dube rosatole - ke taare uddhar koribe. Chaaridike chaai, naahi heri goti. Naahi je ashsroy, asohaay oti. Aaji e aandhare bipodopaathare kaahar charon dhoribe. Tumi chaao pita, ghuchao e dukh. Abhaaga deshere hoyo na bimukh - Nohile aandhare bipodopaathare kaahar choron dhoribe. Dekho cheye tabo sahosro sontan laaje natoshir, bhoye kompomaan. Knaadichhe sohichhe shato apomaan - laaj maan aar thaake na. Hinota loyechhe maathay tuliya, tomare taai giyachhe bhuliya, Dayamoy bole aakulohridaye tomareo taara daake na. Tumi chaao pita, tumi chaao chaao. E hinota-paap e dukkho ghuchao. Lolate kalonko muchhao muchhao - nohile e desh thaake na. Tumi jabe chile punyobhabone, ki sourabhosudha bohito pabone, Ki aanondogaan utthito gagone, ki protibhajoyti jholito. Bhaarot-aronye rishider gaan anontosadone korito proyaan - Tomare chaahiya punyopath diya sokole miliya cholito. Aaji ki hoyechhe ! Chaao pita chaao. E taap e paap e dukkho ghuchao. Mora to royechhi tomari sontan jodiyo hoyechhi potito.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- জাতীয় সঙ্গীত · 4(জাতীয় সঙ্গীত)
- তাল
- দাদরা
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 47
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী / সরলা দেবী
- রচনাকাল
- 1885(১২৯২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?