একি গভীর বাণী এল ঘন মেঘের
Eki gobhir bani elo
প্রকৃতি
একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ’রে
সকল আকাশ আকুল ক’রে॥
সেই বাণীর পরশ লাগে, নবীন
প্রাণের বাণী জাগে,
হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে॥
সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে
তালে,
প্রাণেরে ডাক দিয়েছিল সুদুর আঁধার আদিকালে।
তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি,
সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হ’রে॥ প্রতিবর্ণীকরণ
Eki gobhir baani elo ghano megher aaral dhore Sakol aakash aakul kore. Sei baanir parosh laage, nobin praaner baani jaage, Hotthat dike digantore dharar hridoy otthe bhore. Se ke bnaashi baajiyechhilo kabe prothom sure taale, Praanere daak diyechhilo sudur aandhar aadikale. Taar bnaashir dhownikhaani aaj aasharh dilo aani, Sei agocharer tore aamar hriday nilo hore.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 73(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- মিশ্র-কেদারা
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।