একি মায়া, লুকাও কায়া
Eki maya lukao
প্রকৃতি
একি
মায়া, লুকাও কায়াজীর্ণ শীতের সাজে।
আমার সয় না, সয় না, সয় না প্রাণে, কিছুতে
সয় না যে॥
কৃপণ হয়ে হে
মহারাজ, রইবে কি আজ
আপন ভুবন-মাঝে॥
বুঝতে নারি বনের বীণা তোমার
প্রসাদ পাবে কিনা,
হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে॥
কেন মরুর পারে কাটাও
বেলা রসের কাণ্ডারী।
লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী।
রিক্তপাতা শুষ্ক শাখে, কোকিল তোমার কই গো
ডাকে–
শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে॥ প্রতিবর্ণীকরণ
Eki maaya, lukao kaaya jirno shiter saaje. Aamar soy na, soy na, soy na praane, kichhute soy na je. Kripon hoye hey maharaj, roibe ki aaj Aapon bhubon-maajhe. Bujhte naari boner bina tomar prosad paabe kina, Himer haaway gagon-bhora byakul rodon baaje. Keno morur paare kaatao bela rosher kaandari. Lukiye aachhe kothay tomar ruper bhaandari. Riktopaata shushko saakhe kokil tomar koi go daake - Shunyo sobha, mouno baani, aamra mori laaje.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 183(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শীত
- রাগ
- খাম্বাজ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- শীত
- প্রকাশিত
- শন্তিনিকেতন পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 30
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- 1924(১৩৩১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?