এ কি সত্য সকলই সত্য
E ki satya sakoli
নাট্যগীতি
এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত॥ মোর নয়নের বিজুলি-উজল আলো যেন ঈশান কোণের ঝটিকার মতো কালো এ কি সত্য। মোর মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত হে আমার চিরভক্ত, এ কি সত্য॥ অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে, মোর চরণে চরণে সুধাসঙ্গীত বাজে এ কি সত্য। মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে, প্রভাত-আলোকে পুলক আমারি তরে এ কি সত্য। মোর তপ্তকপোল-পরশে-অধীর সমীর মদিরমত্ত হে আমার চিরভক্ত, এ কি সত্য॥
প্রতিবর্ণীকরণ
E ki sotyo sakali sotyo, hey aamar chirobhakto. Mor nayoner bijuli-ujal aalo Jeno ishan koner jhotikar mato kaalo e ki sotyo. Mor modhur adhar bodhur nobin onuraag-samo rakto Hey aamar chirobhakto, e ki sotyo. Atul maadhuri phutechhe aamar maajhe, Mor charone charone sudhasongit baaje e ki sotyo. More na heriya nishir shishir jhare, Probhato-aaloke pulako aamari tare e ki sotyo. Mor taptokapol-paroshe-adhir somir modiromatto Hey aamar chirabhakto, e ki sotyo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 58(নাট্যগীতি)
- রাগ
- মিশ্র-ঝিঁঝিট
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৫
- স্বরলিপি
- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর১৮৬১–১৯৪১কবি, সুরস্রষ্টা ও চিত্রকর; গীতবিতানের প্রতিটি গানের কথা ও সুর তাঁরই। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।His first photograph, Calcutta · 1873 ? · 25 Portraits of Rabindranath Tagore (Visva-Bharati, Calcutta, 1951) - রচনাকাল
- 1897(১৩০৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।