এ মণিহার আমায় নাহি সাজে
E monihar amay
পূজা
৪৮৯
এ মণিহার আমায় নাহি সাজে–
এরে পরতে গেলে লাগে,
এরে ছিঁড়তে গেলে বাজে॥
কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে–
ওই দিকে যে
মন পড়ে রয়, মন লাগে না কাজে॥
তাই তো বসে আছি,
এ হার
তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি।
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে–
তোমার কাছে
দেখাই নে মুখ মণিমালার লাজে॥ প্রতিবর্ণীকরণ
E monihaar aamay naahi saaje - Ere porte gele laage, ere chnirte gele baaje. Kantho je rodh kare, sur to naahi sare - Oi dike je mon pore roy, mon laage na kaaje. Taai to bose aachhi, E haar tomay parai jodi tabei aami bnaachi. Phulomaalar dore boriya lawo more - Tomar kaache dekhai ne mukh monimaalar laaje.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 489(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- ইমন
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতিমাল্য
- স্থান
- ১৬ চেইন ওয়াক, লন্ডন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 24 August 1913(৮ ভাদ্র ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।