এবার এল সময় রে তোর
Ebar elo samay re
প্রকৃতি
এবার এল সময় রে তোর শুক্নো-পাতা-ঝরা–
যায় বেলা যায়, রৌদ্র হল খরা॥
অলস ভ্রমর
ক্লান্তপাখা মলিন ফুলের দলে
অকারণে দোল দিয়ে যায়
কোন্ খেয়ালের ছলে।
স্তব্ধ
বিজন ছায়াবীথি
বনের-ব্যথা-ভরা॥
মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে-
শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে।
যে গেঁথেছে মালাখানি
সে গিয়েছে ভুলে,
কোন্কালে সে পারে
গেল সুদূর নদীকূলে।
রইল
রে তোর অসীম আকাশ,
অবাধপ্রসার ধরা॥ প্রতিবর্ণীকরণ
Ebaar elo somay re tor shukno-paata-jhora - Jaay bela jaay, roudra holo khara. Alos bhromor klaantopaakha molin phuler dale Akaarane dol diye jaay kon kheyaler chhale. Stabdho bijon chhaayabithee boner-byatha-bhara. Moner maajhe gaan themechhe, sur naahi aar laage - Shraanto bnaashi aar to naahi jaage. Je gnethechhe maalakhaani se giyeche bhule, Konkhane se paare gelo sudur nodikule. Roilo re tor asim aakash, abaadhprosar dhara.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 196(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- মুল্তন
- তাল
- ষষ্ঠী
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্ষা
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 5
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1926(১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?