এবার তোর মরা গাঙে বান এসেছে
Ebar tor mora gange
স্বদেশ
এবার
তোর মরা গাঙে বান
এসেছে, ‘জয় মা’ ব’লে ভাসা তরী॥
ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি,
প্রাণপণে, ভাই, ডাক দে আজি–
তোরা সবাই
মিলে বৈঠা নে রে, খুলে ফেল্ সব দড়াদড়ি॥
দিনে দিনে বাড়ল দেনা,
ও ভাই, করলি নে কেউ বেচা কেনা–
হাতে নাই রে কড়া কড়ি।
ঘাটে বাঁধা দিন গেল
রে, মুখ দেখাবি কেমন ক'রে–
ওরে, দে খুলে দে, পাল তুলে দে, যা হয় হবে
বাঁচি মরি॥ প্রতিবর্ণীকরণ
Ebaar tor mora gaange baan esechhe, joy maa bole bhaasa tori. Ore re ore maajhi kothay maajhi, praanpane bhaai daak de aaji - Tora sobaai mile boittha ne re, khule phel sab daradori. Dine dine baarlo dena, o bhaai, korli ne keu becha kena - Haate naai re kora kori. Ghaate bnaadha din gelo re, mukh dekhabi kemon kore - Ore, de khule de, paal tule de, jaa hoy hobe bnaachi mori.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 5(স্বদেশ)
- রাগ
- Saari-Gaan
- তাল
- কাহারবা
- প্রকাশিত
- ভন্দর
- স্বরবিতান খণ্ড
- 46
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 1905(১৩১২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?