এই বুঝি মোর ভোরের তারা
Ei bujhi mor bhorer
প্রেম
এই বুঝি মোর ভোরের
তারা এল সাঁঝের তারার বেশে।
অবাক-চোখে ওই চেয়ে
রয় চিরদিনের হাসি হেসে॥
সকল বেলা পাই নি দেখা, পাড়ি দিল কখন একা,
নামল আলোক-সাগর-পারে অন্ধকারের ঘাটে এসে॥
সকাল বেলা আমার হৃদয়
ভরিয়েছিল পথের গানে,
সন্ধ্যাবেলা বাজায়
বীণা কোন্ সুরে যে কেই বা জানে।
পরিচয়ের রসের ধারা কিছুতে আর হয় না হারা,
বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে॥ প্রতিবর্ণীকরণ
Ei bujhi mor bhorer taara elo snaajher taarar beshe. Abak-chokhe oi cheye roy chirodiner haasi hese. Sakal bela paai ni dekha, paari dilo kakhon eka, Namlo aalok-saagor-paare andhokarer ghaate ese. Sakal bela aamar hriday bhoriyechhilo pather gaane, Sondhyabela baajai bina kon sure je kei ba jaane. Porichayer raser dhaara kichhute aar hoy na haara, Baare baare natun kore chittoa aamar bhulabe se.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 133(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- কেদারা
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৩ (কাব্যগীতি)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1919(১৩২৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।