এই যে গো হেরি দেবী আমারি
Ei je heri go debi
বাল্মীকিপ্রতিভা বাল্মীকিপ্রতিভা থেকে · দৃশ্য 6
এই-যে হেরি গো দেবী আমারই ! সব কবিতাময় জগত-চরাচর, সব শোভাময় নেহারি । ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনক-রবি উদিছে, ছন্দে জগমণ্ডল চলিছে, জ্বলন্ত কবিতা তারকা সবে— এ কবিতার মাঝারে তুমি কে গো দেবী, আলোকে আলো আঁধারি ! আজি মলয় আকুল, বনে বনে এ কী এ গীত গাহিছে, ফুল কহিছে প্রাণের কাহিনী, নব রাগ-রাগিণী উছাসিছে । এ আনন্দে আজ গীত গাহে মোর হৃদয় সব অবারি । তুমিই কি দেবী ভারতী, কৃপাগুণে অন্ধ আঁখি ফুটালে, উষা আনিলে প্রাণের আঁধারে, প্রকৃতির রাগিণী শিখাইলে ! তুমি ধন্য গো, রব চিরকাল চরণ ধরি তোমারি ।
প্রতিবর্ণীকরণ
Ei je heri go debi aamari. Sab kobitamoy jagot-charachar, Sab shobhamoy nehari. Chhande utthichhe chandroma, chhande kanakorobi udichhe, Chhande jago-mondol cholichhe, Jwalonto kobita taaroka sabe; E kobitar maajhare, tumi ke go debi, Aaloke aalo aandhari. Aaji maloy aakul, bone bone e ki e gito gaahichhe, Phul kohichhe praaner kaahini, Nabo raag-raagini uchhaasichhe - E aanonde aaj gito gaahe mor hriday sab abaari. Tumi-i ki debi bhaaroti , kripagune andho aankhi phutale - Usha aanile praaner aandhare, Prokitir raagini shikhaile ! Tumi dhonyo go ! Rabo chirokaal charon dhori tomari.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 19(বাল্মীকিপ্রতিভা)
- রাগ
- বহার
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?