এই লভিনু সঙ্গ তব
Ei lobhinu songo
পূজা
৫১৬
এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!
পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল
অন্তর সুন্দর হে সুন্দর॥
আলোকে মোর
চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্গগনে পবন হল সৌরভেতে
মন্থর সুন্দর হে সুন্দর॥
এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,
এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত।
তোমার মাঝে
এমনি ক’রে নবীন করি লও যে মোরে
এই জনমে ঘটালে মোর
জন্ম-জনমান্তর সুন্দর হে সুন্দর॥ প্রতিবর্ণীকরণ
Ei lobhinu sango tabo, sundaro hey sundaro ! Punyo holo ango mamo, dhonyo holo antaro Sundaro hey sundaro. Aaloke mor chokkhuduti mugdho hoye utthlo phuti, Hridgagone pabono holo sourobhete monthoro Sundaro hey sundaro. Ei tomari paroshoraage chitto holo ronjito, Ei tomari milonosudha roilo praane sonchito. Tomar maajhe emni kore nobin kore lawo je more Ei janome ghatale mor janmo janomantoro Sundaro hey sundaro.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 516(পূজা)
- উপ-পর্যায়
- সুন্দর
- রাগ
- দেশ
- তাল
- ঝম্পক
- সংকলন
- গীতিমাল্য
- স্থান
- রামগড়, হিমালয়
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪০
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain / দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 14 May 1914(৩১ বৈশাখ ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।