এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
Ei moumachhider ghorchhara
প্রকৃতি
এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে তোরা আমায় ব’লে দে ভাই, ব’লে দে রে॥ ফুলের গোপন পরান-মাঝে নীরব সুরে বাঁশি বাজে– ওদের সেই সুরেতে কেমনে মন হরেছে রে॥ যে মধুটি লুকিয়ে আছে, দেয় না ধরা কারো কাছে, সেই মধুতে কেমনে মন ভরেছে রে॥
প্রতিবর্ণীকরণ
Ei moumachhider gharchhara ke korechhe re Tora aamay bole de bhaai, bole de re. Phuler gopan paran-maajhe nirab sure bnaashi baaje - Oder sei surete kemon mon hoyechhe re. Je modhuti lukiye aachhe, dey naa dhara kaaro kaachhe, Sei modhute kemone mon bhorechhe re.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 274(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- স্বরবিতান খণ্ড
- 52
- স্বরলিপি
- অনদিকুমর দস্তিদর
- রচনাকাল
- 1911(১৩১৮)
ইংরেজি
WHAT IS IT THAT drives these bees from their home; these followers of unseen trails? What cry is this in their eager wings? How can they hear the music that sleeps in the flower soul? How can they find their way to the chamber where the honey lies shy and silent?
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস