এই উদাসী হাওয়ার পথে পথে
Ei udasi haoar pothe
প্রেম
এই উদাসী
হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে ;
আমি কুড়িয়ে
নিয়েছি, তোমার চরণে দিয়েছি–
লহো লহো করুণ করে॥
যখন যাব চলে
ওরা ফুটবে তোমার কোলে,
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদনভরে
যেন আমায় স্মরণ করে॥
বউকথাকও
তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক
দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
দুজনের কানাকানি
কথা, দুজনের মিলনবিহবলতা,
জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের
তরে
তোমার অলস দ্বিপ্রহরে॥ প্রতিবর্ণীকরণ
Ei udaasi haawar pothe pothe mukulguli jhare; Aami kuriye niyechhi, tomar charone diyechhi - Laho laho koruno kare. Jakhon jaabo choley ora phutbey tomar kole Tomar maala gnaathar aangulguli modhuro bedanobhore Jeno aamay smarono kare. Boukathakaw tandrahaara biphalo byathay daak diye hoy saara Aaji bibhoro raate. Dujoner kaanakani kotha dujoner milanobihwalata, Jotshnadhaaray jaay bhese jaay doler purnirmate. Ei aabhasguli porbe maalay gnaatha kaalke diner tare Tomar aloso diprohare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 223(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- ইমন
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 59
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 1939(১৩৪৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?