একবার বলো, সখী, ভালোবাস মোরে
Ekbar bolo sokhi
প্রেম ও প্রকৃতি
একবার বলো, সখী, ভালোবাস মোরে– রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে। সখী, ছেলেবেলা হতে সংসারের পথে পথে মিথ্যা মরীচিকা লয়ে যেপেছি সময়। পারি নে, পারি নে আর– এসেছি তোমারি দ্বার– একবার বলো, সখী, দিবে কি আশ্রয়। সহেছি ছলনা এত, ভয় হয় তাই সত্যকার সুখ বুঝি এ কপালে নাই। বহুদিন ঘুমঘোরে ডুবায়ে রাখিয়া মোরে অবশেষে জাগায়ো না নিদারুণ ঘায়। ভালোবেসে থাকো যদি লও লও এই হৃদি– ভগ্ন চূর্ণ দগ্ধ এই হৃদয় আমার এ হৃদয় চাও যদি লও উপহার॥
প্রতিবর্ণীকরণ
Ekbar balo sokhi, bhaalobaso more - Rekho na pheliya aar sandeher ghore. Sokhi, chhelebela hote songsarer pathe pathe Mithya morichika loye jepechhi samay. Paari ne paari ne aar - esechhi tomar dwaar - Ekbar balo, sokhi, dibe ki aashroy. Sohechhi chhalona eto, bhoy hoy taai Sotyokaar sukh bujhi e kapale naai. Bohudin ghumoghore dubaye raakhiya more Abosheshe jaagayo na nidarun ghaay. Bhaalobese thaako jodi lawo lawo ei hridi - Bhagno churno daghdo ei hriday aamar E hridoy chaao jodi lawo upohaar.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 19(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- সাহানা
- তাল
- Ara-Theka
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।