গান / জাতীয় সঙ্গীত

এক সূত্রে বাঁধিয়াছি

Ek sutre badhiyachhi

জাতীয় সঙ্গীত
এক সূত্রে বাঁধিযাছি সহস্রটি মন,
এক কার্যে সঁপিযাছি সহস্র জীবন—
বন্দে মাতরম্ ॥
আসুক সহস্র বাধা, বাধুক প্রলয,
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয—
বন্দে মাতরম্ ॥
আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায,
অযুত তরঙ্গ বক্ষে সহিব-হেলায ।
টুটে তো টুটুক এই নশ্বর জীবন,
তবু না ছিঁডিবে কভু এ দৃঢ বন্ধন—
বন্দে মাতরম্ ॥

প্রতিবর্ণীকরণ

Ek sutre bnaadhiyachhi sahosroti mon,
Ek kaarje snopiyachhi sahosro jibon -
Bande maataram.
Aasuk sahosro baadha, baadhuk proloy,
Aamra sahosro praan rohibo nirbhoy -
Bande maataram.
Aamra daraibo na jhotika-jhanjhay,
Ajuto tarongo bokkhe sohibo helay.
Tute to tutuk ei noshwor jibon,
Tobu na chhniribe kobhu e drirho bandhan -
Bande maataram.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান