এখনো গেল না আঁধার
Ekhono gelo na adhar
পূজা
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা।
এখনো মরণব্রত জীবনে হল না সাধা॥
কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা,
ঝলিবে অরুণরাগে নিশীথ রাতের কাঁদা॥
এখনো নিজেরই ছায়া রচিছে কত যে মায়া।
এখনো কেন-যে মিছে চাহিছে কেবলই পিছে,
চকিতে বিজলি-আলো চোখেতে লাগালো ধাঁদা॥ প্রতিবর্ণীকরণ
Ekhono gelo na aandhar, ekhono rohilo baadha. Ekhono maronobroto jibone holo na saadha. Kobe je dukkhojwaala hobe re bijayomaala, Jholibe orunoraage nishithoraatero knaada. Ekhono nijeri chaaya rochiche kato je maaya. Ekhono keno-je michhe chaahichhe keboli pichhe, Chokite bijoli-aalo chokhete laagalo dhnaada.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 151(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- রাগ
- পিলু-বরোয়া
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- অরূপরতন
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪২ (অরূপরতন)
- স্বরলিপি
- সাহানা দেবীসাহানা দেবী১৮৯৭–১৯৯০রবীন্দ্রনাথের স্নেহধন্যা গায়িকা, রবীন্দ্রসংগীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ; পরে পুদুচেরিতে শ্রীঅরবিন্দের শিষ্যা। / দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1919(১৩২৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।