একলা বসে একে একে অন্যমনে
Ekla bose eke eke
প্রেম
একলা ব’সে একে একে অন্যমনে পদ্মের দল ভাসাও জলে অকারণে। হায় রে, বুঝি কখন তুমি গেছ ভুলে ও যে আমি এনেছিলেম আপনি তুলে, রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে অকারণে– কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে অন্যমনে॥ দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে তোমার হাতে ছিঁড়ে ছিঁড়ে হারিয়ে যাবে। সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায় এমনি তোমার আলস-ভরা অবহেলায়, হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায় অকারণে– চোখের জলের লাগবে আভাস নয়নকোণে অন্যমনে॥
প্রতিবর্ণীকরণ
Ekla bose eke eke onnomone padder dol bhaasao jale akaarone. Haay re, bujhe kokhon tumi gecho bhule o je aami enechhilam aapni tule, Rekhechhilam probhate oi charonomule akarone- Kakhon tule nilo haate jaabar khane onnomone. Diner pore dinguli mor emni bhaabe Tomar haate chnire haariye jaabe. Sabguli ei shesh hobe jei tomar khelay Emni tomar aalosh-bhora abohelay Hoyto takhon baajbe byatha sondhyabelay akarane - Chokher joler laagbe aabhas nayonokone onnomane.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 284(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- কির্তন
- তাল
- দদ্র
- প্রকাশিত
- শন্তিনিকেতন পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 15 (Nabageetika 2)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 4 July 1922(২০ আষাঢ় ১৩২৯)
এখনও কোনো অনুবাদ নেই।