একলা বসে হেরো তোমার ছবি
Ekla bose hero tomar
প্রেম
একলা ব'সে হেরো তোমার
ছবি এঁকেছি আজ বসন্তী রঙ দিয়া।
খোঁপার ফুলে একটি
মধুলোভী মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া॥
সমুখ-পানে বালুতটের
তলে শীর্ণ নদী শ্রান্তধারায় চলে,
বেণুচ্ছায়া তোমার
চেলাঞ্চলে উঠিছে স্পন্দিয়া॥
মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন
দুটি ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে,
প্রজাপতির দল যেখানে
জুটি রঙ ছড়ালো প্রফুল্ল রঙ্গণে।
তপ্ত হাওয়ায়
শিথিলমঞ্জরী গোলকচাঁপা একটি দুটি করি
পায়ের কাছে পড়ছে ঝরি
ঝরি তোমারে নন্দিয়া॥
ঘাটের ধারে কম্পিত
ঝাউশাখে দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলি,
আকাশ ঢালে পাতার ফাঁকে
ফাঁকে তোমার কোলে সুবর্ণ-অঞ্জলি।
বনের পথে কে যায় চলি দূরে –
বাঁশির ব্যথা পিছন-ফেরা সুরে
তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে
ঘুরে ফিরিছে ত্রন্দিয়া॥ প্রতিবর্ণীকরণ
Ekla bose hero tomar chhobi enkechhi j baasonti rong diya. Khnopar phule ekti modhulobhi moumachhi oi gunjore bondiya. Somukh paane baalutoter tole shirno nodi shraantodhaaray chale, Benuchhaya tomar chelanchole utthichhe spondiya. Magno tomar snigdho nayon duti chhaayai chhanno aronyo-angone, Projapotir dol jekhane juti rong chharalo prophullo rangone. Tapto haaway shithilomanjori golokchnaapa ekti duti kori Paayer kaachhe porchhe jhori jhori tomare nondiya. Ghaater dhaare kompito jhaaushaakhe doyel dole songite chancholi, Aakash dhaale paatar phnaake phnaake tomar kole subarno-anjoli. Boner pathe ke jaay choli dure - bnaashir byatha pichhon-phera sure Tomay ghire haaway ghure ghure phirichhe krondiya.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 69(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- খম্বজ
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বিচিত্র
- স্বরবিতান খণ্ড
- 13
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 30 April 1931(১৭ বৈশাখ ১৩৩৮)
এখনও কোনো অনুবাদ নেই।