এলেম নতুন দেশে
Elem natun deshe
প্রেম
এলেম নতুন দেশে–
তলায় গেল ভগ্ন তরী, কূলে এলেম
ভেসে॥
অচিন মনের
ভাষা শোনাবে অপূর্ব কোন্ আশা,
বোনাবে রঙিন সুতোয় দুঃখসুখের জাল,
বাজবে প্রাণে নতুন গানের তাল–
নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে॥
নাম-না-জানা প্রিয়া
নাম-না-জানা ফুলের মালা নিয়া হিয়ায় দেবে হিয়া।
যৌবনেরই নবোচ্ছ্বাসে ফাগুন মাসে
বাজবে নূপুর বনের ঘাসে।
মাতবে দখিনবায় মঞ্জরিত লবঙ্গলতায়,
চঞ্চলিত এলো কেশে॥ প্রতিবর্ণীকরণ
Elem natun deshe - Tolaay gelo bhagno tori kule elem bhese. Achin moner bhaasa shonaabe apurbo kon aasha, Bonaabe rongin sutoy duhkhosukher jaal, Baajbe praane notun taaler gaan - Notun bedonay phirbo knede hese. Naam-na-jaana priya Naam-na-jaana phuler maala niya hiyay debe hiya. Jouboneri nabochchhase phaagun maase Baajbe nupur boner ghaase. Maatbe dokhinbay monjorito labongolatay Chancholito elo keshe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 322(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- বেহাগ-বাউল
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- তাসের দেশ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১২ (তাসের দেশ)
- স্বরলিপি
- শান্তিদেব ঘোষ
শান্তিদেব ঘোষ১৯১০–১৯৯৯শান্তিনিকেতনের আশ্রমিক; রবীন্দ্রনাথের কাছেই গান শেখেন, কবির সঙ্গে শ্রীলঙ্কা, জাভা ও বালি যান। গায়ক, নৃত্যশিল্পী, অভিনেতা, লেখক ও সংগীতভবনের দীর্ঘকালের শিক্ষক।Photographer unknown, 1980 · Wikimedia Commons, CC BY-SA 3.0 - রচনাকাল
- 1933(১৩৪০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।