এস’ এস’ বসন্ত, ধরাতলে
Eso eso basanta 2
এসো এসো বসন্ত, ধরাতলে— আনো মুহু মুহু নব তান, আনো নব প্রাণ, নব গান, আনো গন্ধমদভরে অলস সমীরণ, আনো বিশ্বের অন্তরে অন্তরে নিবিড় চেতনা । আনো নব উল্লাসহিল্লোল, আনো আনো আনন্দছন্দের হিন্দোলা ধরাতলে । ভাঙো ভাঙো বন্ধনশৃঙ্খল, আনো, আনো উদ্দীপ্ত প্রাণের বেদনা ধরাতলে । এসো থরথর-কম্পিত মর্মরমুখরিত মধু সৌরভপুলকিত ফুল-আকুল মালতীবল্লীবিতানে সুখছায়ে মধুবায়ে । এসো বিকশিত উন্মুখ, এসো চিরউৎসুক, নন্দনপথ-চিরযাত্রী । আনো বাঁশরিমন্দ্রিত মিলনের রাত্রি, পরিপূর্ণ সুধাপাত্র নিয়ে এসো । এসো অরুণচরণ কমলবরন তরুণ উষার কোলে । এসো জ্যোৎস্নাবিবশ নিশীথে, এসো নীরব কুঞ্জকুটীরে, সুখসুপ্ত সরসীনীরে । এসো তড়িৎ শিখাসম ঝঞ্ঝাবিভঙ্গে, সিন্ধুতরঙ্গদোলে । এসো জাগরমুখর প্রভাতে, এসো নগরে প্রান্তরে বনে, এসো কর্মে বচনে মনে। এসো মঞ্জীরগুঞ্জর চরণে এসো গীতমখর কলকন্ঠে। এসো মঞ্জুল মল্লিকামাল্যে, এসো কোমল কিশলয়বসনে। এসো সুন্দর যৌবনবেগে এসো দৃপ্ত বীর, নব তেজে। ওহে দুর্মদ, কর’ জয়যাত্রা। চল’ জয়পরাভব সমরে— পবনে কেশররেণু ছড়ায়ে, চঞ্চল কুন্তল উড়ায়ে ॥
প্রতিবর্ণীকরণ
Eso eso basanta dhoratole – Aanomuhu muhu nabo taan, aano nabo prrn nabo gaan. Aanogandhomadobhare alaso samiron. Aanobishwer antare antare nibir chetona. Aanonabo ullasohillol, Aanoaano aanondochhander hindola dhoratole. Esothorothoro-kampito marmaromukhorito nabapallabopulakito Phul-aakul malotibollibitane – sukhochhaye madhubaaye. Esobikoshito unmukha, eso chiroutsuko nandanpothochirojaatri. Esospandito nandito chittoniloye gaane gaane praane praane. Esoaronocharon kamalabarana taruno ushar kole. Esojotsnabibosho nishithe, kolokollol totini-tire. Suhkasupta sorosi-nire. Eso eso. Esotorit-shikha-somo jhanjhacharone sindhutarangadole. Esojaagoromukhoro probhate. Esonagore praantore bone Eso kormebochone mone. Eso eso. Esomonjirogunjaro chorine. Esogeetomukhoro kolokontthe. Esomonjulo mollikamaalye. Esokomal kisholoybosone. Esosundara, joubanabege. Esodripto bir nobo teje. Ohedurmad, karojoyojaatra, Cholojoraporabhaobo-sAamare Pabane kesharorenu chhoraye, Chanchalo kuntal uraaye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- মায়ার খেলা · 21(মায়ার খেলা)
- উপ-পর্যায়
- বসন্ত
- তাল
- ত্রিতাল
- সংকলন
- মাযর খেল
- স্বরবিতান খণ্ড
- 48 (Maayar Khela)
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 1888(১২৯৫)
ইংরেজি
COME, SPRING, reckless lover of the earth, make the forest's heart pant for utterance! Come in gusts of disquiet where flowers break open and jostle the new leaves! Burst, like a rebellion of light, through the night's vigil, through the lake's dark dumbness, through the dungeon under the dust, proclaiming freedom to the shackled seeds! Like the laughter of lightning, like the shout of a storm, break into the midst of the noisy town; free stifled word and unconscious effort, reinforce our flagging fight, and conquer death!
অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর
AI অনুবাদ
যন্ত্রে তৈরি — কাব্যিক সূক্ষ্মতা হারাতে পারে। উপরের মানব-অনুবাদই প্রামাণিক।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?