এসো হে এসো সজল ঘন
Eso hey eso sajalo ghano
প্রকৃতি
এসো হে এসো সজল ঘন, বাদলবরিষনে– বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে॥ এসো হে গিরিশিখর চুমি, ছায়ায় ঘিরি কাননভূমি গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে॥ ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে, উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে। এসো হে এসো হৃদয়-ভরা, এসো হে এসো পিপাসাহরা, এসো হে আঁখি-শীতল-করা, ঘনায়ে এসো মনে॥
প্রতিবর্ণীকরণ
Eso hey eso sajolo ghano baadoloborishone - Bipul tabo shyamol snehe eso hey e jibone. Eso hey girishikharo chumi, chhaayay ghiri kaananobhumi, Gagon chheye eso hey tumi gobhiro garojone. Byathiya utthe nipero bono pulako-bhora phule, Uchholi utthe kalorodano nodiro kule kule. Eso hey eso hridayo-bhora, eso hey eso pipasahora, Eso hey aankhi-shitol-kora, ghanaye eso mone.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 99(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- গৌড়-মল্হার
- তাল
- ঝাঁপতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- গীতাঞ্জলি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১১ (কেতকী)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়১৮৮৬–১৯৭২বিষ্ণুপুর ঘরানার সংগীতজ্ঞ, ‘সংগীতরত্নাকর’ উপাধিতে খ্যাত; রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার।Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0 / ভীমরাও শাস্ত্রী - রচনাকাল
- 2 September 1909(১৭ ভাদ্র ১৩১৬)
ইংরেজি
COME TO ME like summer cloud, spreading thy showers from sky to sky. Deepen the purple of the hills with thy majestic shadows, quicken the languid forests into flowers, and awaken in the hill-streams the fervour of the far-away quest. Come to me like summer cloud, stirring my heart with the promise of hidden life, and the gladness of the green.
অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর১৮৬১–১৯৪১কবি, সুরস্রষ্টা ও চিত্রকর; গীতবিতানের প্রতিটি গানের কথা ও সুর তাঁরই। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।His first photograph, Calcutta · 1873 ? · 25 Portraits of Rabindranath Tagore (Visva-Bharati, Calcutta, 1951)
AI অনুবাদ
যন্ত্রে তৈরি — কাব্যিক সূক্ষ্মতা হারাতে পারে। উপরের মানব-অনুবাদই প্রামাণিক।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।