গান / প্রেম ও প্রকৃতি

গা সখী, গাইলি যদি

Ga sokhi gaili jodi

প্রেম ও প্রকৃতি
গা সখী, গাইলি যদি, আবার সে গান।

কতদিন শুনি নাই ও পুরানো তান॥

কখনো কখনো যবে নীরব নিশীথে

    একেলা রয়েছি বসি চিন্তামগ্ন চিতে–

চমকি উঠিত প্রাণ–  কে যেন গায় সে গান,

দুই-একটি কথা তার পেতেছি শুনিতে।

হা হা সখী, সে দিনের সব কথাগুলি

প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি।

যেদিন মরিব, সখী, গাস্ ওই গান–

         শুনিতে
শুনিতে যেন যায় এই প্রাণ॥

প্রতিবর্ণীকরণ

Gaa sokhi, gaaili jodi, aabar se gaan.
Katodin shuni naai o purano taan.
Kakhono kakhono jabe nirabo nishithe
Ekela royechhi bosi chintamagno chite –
Chamoki utthito praan –  ke jeno gaay se gaan,
Dui-ekti katha taar petechhi shunite.
Ha ha sokhi, se diner sab kathaguli
Praaner bhitor jeno utthichhe aakuli.
Jedin moribo, sokhi, gaas oi gaan –
Shunite shunite jeno jaay ei praan.