গান আমার যায় ভেসে যায়
Gan amar jay bhese
প্রেম
১৬
গান আমার যায় ভেসে যায়–
চাস্ নে ফিরে, দে তারে বিদায়॥
সে যে
দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা,
সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥
কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা–
মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।
ভুলে-যাওয়ার বোঝাই
ভরি গেল চলে
কতই তরী–
উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥ প্রতিবর্ণীকরণ
Gaan aamar jaay bhese jaay - Chaas ne phire, de taare biday. Se je dokhinohaaway mukulo jhara, dhular aanchol helay bhara, Se je shishirphotar maala gnaatha boner anginay. Knaadon-haasir aalochaaya saara alas bela - Megher gaaye ranger maaya, khelar pare khela. Bhule-jaawar bojhai bhori gelo chole katoi tori - Ujaan beye phere jodi ke roy se aashay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 16(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- বাউল-সুর
- তাল
- দাদরা
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।