২০
গানের
ভেলায় বেলা-অবেলায় প্রাণের আশা
ভোলা মনের স্রোতে ভাসা॥
কোথায় জানি ধায় সে
বাণী, দিনের শেষে
কোন্ ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা-হাসা॥
এমনি খেলার ঢেউয়ের দোলে
খেলার পারে যাবি চলে।
পালের
হাওয়ার ভরসা তোমার–করিস নে ভয়
পথের কড়ি না যদি রয়, সঙ্গে আছে বাঁধন-নাশা॥
প্রতিবর্ণীকরণ
Gaaner bhelay bela abelay praaner aasha
Bhola moner srote bhaasa.
Kothay jaani dhaay se baani, diner sheshe
Kon ghaate je ttheke ese chirokaaler knaada-haasa.
Emni khelar dheuyer dole
Khelar paare jaabi chole.
Paaler haawar bhorsa tomar - koris ne bhoy
Pather kori na jodi roy, songe aachhe bnaadhon-naasha.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।