গায়ে আমার পুলক লাগে
Gaye amar pulak lage
পূজা
৩১৮ গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর– হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর?। আজিকে এই আকাশতলে জলে স্থলে ফুলে ফলে কেমন ক’রে, মনোহরণ, ছড়ালে মন মোর?। কেমন খেলা হল আমার আজি তোমার সনে! পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে। আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়নজলে, বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর॥
প্রতিবর্ণীকরণ
Gaaye aamar pulak laage, chokhe ghonay ghor - Hridaye mor ke bnedhechhe raanga raakhir dor ? Aajike ei aakashtole jale sthale phule phale Kemon kore, monoharon, chharaale mon mor ? Kemon khela holo aamar aaji tomar sone ! Peyechhi ki khnuje berai bhebe na paai mone. Aanondo aaj kiser chhole knaadite chaay nayonjole, Biraho aaj modhur hoye korechhe praan bhor.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 318(পূজা)
- উপ-পর্যায়
- আনোন্দো
- রাগ
- Kafi-Khambaj
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 38
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয
- রচনাকাল
- 11 October 1909(২৫ আশ্বিন ১৩১৬)
ইংরেজি
SOME ONE HAS secretly left in my hand a flower of love. Some one has stolen my heart and scattered it abroad in the sky. I know not if I have found him or I am seeking him everywhere, if it is a pang of bliss or of pain.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস