গোলাপ ফুল ফুটিয়ে আছে
Golap phul phutiye
প্রেম ও প্রকৃতি
গোলাপ ফুল ফুটিয়ে
আছে, মধুপ, হোথা যাস নে–
ফুলের মধু লুটিতে
গিয়ে কাঁটার ঘা খাস নে॥
হেথায় বেলা, হোথায়
চাঁপা শেফালি হোথা ফুটিয়ে–
ওদের কাছে মনের
ব্যথা বল্ রে মুখ ফুটিয়ে॥
ভ্রমর কহে, ‘হেথায়
বেলা হোথায় আছে নলিনী–
ওদের কাছে বলিব
নাকো আজিও যাহা বলি নি।
মরমে যাহা গোপন
আছে গোলাপে তাহা বলিব–
বলিতে যদি জ্বলিতে
হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।’ প্রতিবর্ণীকরণ
Golap phul phutiye aachhe, modhup, hotha jaas ne – Phuler modhu lutite giye knaatar ghaa khaas ne. Hethay bela, hothay chnaapa shephali hotha phutiye – Oder kaachhe moner byatha bal re mukh phutiye. Bhromar kahe, 'Hethaay bela hothaay aachhe nolini – Oder kaachhe bolibo naako aajio jaaha bolini. Marome jaaha gopan aachhe golape taha balibo – Bolite jodi jwolite hoy knaatar-i ghaaye jwolibo.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 6(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- ভৈরব
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- শৈশব সন্গীত
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 20
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1878(১২৮৫)
এখনও কোনো অনুবাদ নেই।