হাটের ধুলা সয় না যে আর
Hater dhula soy na
বিচিত্র
হাটের ধূলা সয না যে আর, কাতর করে প্রাণ । তোমার সুরসুরধূনির ধারায করাও আমায স্নান ॥ জাগাক তারি মৃদঙ্গরোল, রঙে তুলুক তরঙ্গদোল, অঙ্গ হতে ফেলুক ধুযে সকল অসম্মান — সব কোলাহল দিক্ ডুবাযে তাহার কলতান ॥ সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা কবে জানি — সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা । তোমার গানের পদ্মবনে আবার ডাকো নিমন্ত্রণে — তারি গোপন সুধাকণা আবার করাও পান, তারি রেণুর তিলকলেখা আমায করো দান ॥
প্রতিবর্ণীকরণ
Haater dhula soy na je aar kaator kore praan. Tomar surosurodhunir dhaaray karao aamay snaan. Jaagak taari mridangorol, Rakte tuluk tarangodol, Ango hote pheluk dhuye sakol asamman - Sab kolahal dik dubaye taahar kalotan. Sundaro hey, tomar phule gnethechhilem maala kobe jaani - Sei katha aaj mone karao bhulao sakol jwaala. Tomar gaaner paddobone Aabar daako nimantrane - Taari gopan sudhakana aabar karao paan, Taari renur tilakolekha aamay karo daan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 20(বিচিত্র)
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩০
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 16 March 1923(২ চৈত্র ১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।