হায় হায় হায় দিন চলি যায়
Hay hay din choli jay
বিচিত্র
হায হায হায দিন চলি যায । চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল' চল' চল' হে । টগ'বগ'-উচ্ছল কাথলিতল-জল কল'কল'হে । এল চীনগগন হতে পূর্বপবনশ্রোতে শ্যামলরসধরপুঞ্জ । শ্রাবণবাসরে রস ঝর'ঝর' ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ দলবল হে ॥ এস' পুঁথিপরিচারক তদ্বিতকারক তারক তুমি কাণ্ডারী । এস' গণিতধুরন্ধর কাব্যপুরন্দর ভূবিবরণভাণ্ডারী । এস' বিশ্বভারনত শুঙ্করুটিনপথ- মরু-পরিচারণক্লান্ত । এস' হিসাবপত্রত্রস্ত তহবিল-মিল-ভুল-গ্রস্ত লোচনপ্রান্ত- ছল'ছল' হে ॥ এস' গীতিবীথিচর তম্বুরকরধর তানতালতলমগ্ন । এস' চিত্রী চট'পট' ফেলি তুলিক-পট রেখাবর্ণবিলগ্ন । এস' কন্সটিট্যুশন- নিযমবিভূষণ তর্কে অপরিশ্রান্ত । এস' কমিটিপলাতক বিধানঘাতক এস' দিগভ্রান্ত টল'মল' হে ॥
প্রতিবর্ণীকরণ
Haay haay haay din choli jaay. Chaa-sprisho chanchalo chatkodol chalo chalo chalo hey. Togobogo-uchchholo kaatholital-jalo kalokalo hey. Elo chinogagon hote purbopabonosrote shaymolorasodharopunjo. Sraabonbaasore raso jharo jharo jhore, bhunjo hey bhunjo dalbal hey. Eso pnuthiporicharoko toddhitokaarako taarako tumi kaandari. Eso gonitodhurandharo kaabbopurondaro bhubibaronbhaandari. Eso bishwobhaaronato suskorutinopatho- moru-porichaaranoklaanto. Eso hisaabpattorotrasto tahobilo-milo-bhulo-grostho lochonopraanto-chhalochhalo hey. Eso gitibithicharo tomburokarodharo taanotaalotalomagno. Eso chitri chatopato phele tuliko-pato rekhabarnobilagno. Eso constitution- niyomobhushano torke aporishraanto. Eso committipalatako bidhanghaatako esho dikobhraanto talomalo hey.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 123(বিচিত্র)
- রাগ
- ভীমপলশ্রী
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৩
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- July 1924(শ্রাবণ ১৩৩১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।